ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC)-এ 'হসপিটালিটি মনিটর' পদে ২২ জন কর্মী নিয়োগ করা হবে। যোগ্যতা, বয়স এবং ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
IRCTC recruitment, Hospitality Monitor jobs, Indian Railway catering jobs, IRCTC vacancy 2026, railway jobs interview
রেলে ক্যাটারিং সার্ভিসে ২২ শূন্যপদে চাকরি
পদের বিবরণ ও নিয়োগকারী সংস্থা
ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC)-এ 'হসপিটালিটি মনিটর' হিসাবে ২২ জন লোক নেওয়া হচ্ছে
। পদের বিজ্ঞপ্তি নম্বর:
2026/IRCTC/HRD/SCZ/Rectt-1/Hospitality Monitors (Fixed Term Contract), তারিখ: ১৬.০৯.২০২৬।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং সায়েন্সের ডিগ্রি কোর্স পাস প্রার্থীরা আবেদন করতে পারেন
। এছাড়াও বি.বি.এ. / এম.বি.এ. (কুলিনারি আর্টস) অথবা এম.বি.এ. (ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট) কোর্স পাস প্রার্থীরাও যোগ্য
। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে
। কম্পিউটারে এম.এস. অফিস সফটওয়্যারে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাওয়া যায় ।
বয়স ও পারিশ্রমিক
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১-৯-২০২৬-এর হিসেবে ২৮ বছরের মধ্যে
। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.-রা ৩ বছর এবং প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন
। ১ বছরের অভিজ্ঞতা থাকলে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে
। পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে ৩০,০০০ টাকা পাওয়া যাবে
। ডিউটি টাইমের পর অতিরিক্ত কাজ করলে দৈনিক ৩৫০ টাকা (টাইম অনুযায়ী) ভাতা পাওয়া যাবে
। রাতে থাকতে হলে লজিং বাবদ ২৪০ টাকা, ন্যাশনাল হলিডে বাবদ ৩৪৮ টাকা এবং মেডিকেল ভাতা মাসে ১,৮০০ থেকে ২,০০০ টাকা পাওয়া যাবে ।
নিয়োগের মেয়াদ ও কর্মক্ষেত্র
২ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, যা প্রয়োজনে আরও ১ বছর বাড়ানো হতে পারে
। চাকরি হতে পারে ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা বা মহারাষ্ট্রে
।
ইন্টারভিউয়ের সময় ও স্থান
প্রার্থী বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে
। ইন্টারভিউ হবে ভুবনেশ্বর ও হায়দরাবাদে । ইন্টারভিউয়ের সময় সমস্ত প্রয়োজনীয় প্রমাণপত্রের মূল ও এক সেট জেরক্স কপি এবং ২ কপি পাসপোর্ট মাপের ছবি সঙ্গে নিয়ে যেতে হবে
। ইন্টারভিউয়ের স্থান ও তারিখ:
ভুবনেশ্বর: IRCTC, Regional Office, Gate-1, Tower-1, Ground Floor, NBCC Imperia, Near New Govt Colony, Press Square, Bhubaneswar-751017
। ইন্টারভিউ হবে ৫ অক্টোবর । সেকেন্দ্রাবাদ: IRCTC Ltd, 1st Floor, Oxford Plaza, Sarojini Devi Road, Secunderabad-500003
। ইন্টারভিউ হবে ৮ অক্টোবর ।

.gif)

No comments:
Post a Comment