রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দেশের বিভিন্ন জোনে ৫৯০ জন প্যারামেডিক্যাল কর্মী (নার্সিং সুপারিন্টেন্ডেন্ট, ফার্মাসিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।
RRB Paramedical recruitment, রেলে চাকরি, রেলওয়ে প্যারামেডিক্যাল শূন্যপদ, RRB recruitment 2026, paramedical staff jobs
রেলে ৫৯০ প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ
পদের বিবরণ ও নিয়োগকারী সংস্থা
কলকাতা, মালদহ, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমেঢ়, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরক্ষপুর, জম্মু-শ্রীনগর, মজঃফরপুর, সেকেন্দ্রাবাদ ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে নার্সিং সুপারিন্টেন্ডেন্ট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড-Ⅱ, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, ই.সি.জি. টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-Ⅱ পদে ৫৯০ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে
।
ক্যাটাগরি অনুযায়ী পদের বিবরণ ও যোগ্যতা
ক্যাটাগরি নং ১: নার্সিং সুপারিন্টেন্ডেন্ট: জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ডিপ্লোমা কোর্স পাসরা নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকলে যোগ্য
। বি.এসসি. নার্সিং কোর্স পাসরাও যোগ্য । দৃষ্টিশক্তি দরকার সি-১ । বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে । মূল মাইনে: ৪৪,৯০০ টাকা । শূন্যপদ: (১) RRB Kolkata - ER: 40 (UR: 8, SC: 13, ST: 06, OBC: 7, EWS: 6), SER: 33 (UR: 16, SC: 7, ST: 6, OBC: 2, EWS: 2), Metro: 1 (OBC)
। (2) RRB Siliguri - NFR: 16 (UR: 7, SC: 2, ST: 1, OBC: 4, EWS: 2) । (3) RRB Malda - ER: 14 (UR: 8, SC: 4, ST: 1, OBC: 2, EWS: 1), SER: 4 (UR: 2, SC-1, OBC-1) । (4) RRB Patna - ECR: 9 (UR: 1, SC: 3, ST: 2, OBC: 3), RWP: 1 (UR) । (5) RRB Ranchi - ECR: 9 (UR: 4, SC: 1, ST: 1, OBC: 3), SER: 4 (UR-1, SC-1, ST-1) । (6) RRB Bhubaneswar - ECoR: 4 (UR: 2, ST: 1, OBC: 1) । (7) RRB Guwahati - NFR: 18 (UR: 8, SC: 3, ST: 2, OBC: 4, EWS: 1) ।
ক্যাটাগরি নং ৩: হেলথ অ্যান্ড ম্যਾਲেরিয়া ইন্সপেক্টর গ্রেড-Ⅱ: কেমিস্ট্রি প্রধান বিষয় বা জৈবিক বিষয় হিসেবে বি.এসসি. কোর্স পাসরা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে হেলথ/স্যানিটারি ইন্সপেক্টরের ১ বছরের ডিপ্লোমা কোর্স পাস কিংবা হেলথ/স্যানিটারি ইন্সপেক্টরের ১ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাসরা সি-১ দৃষ্টিশক্তি থাকলে আবেদন করতে পারেন
। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে । মূল মাইনে: ৩৫,৪০০ টাকা । শূন্যপদ: (১) RRB Kolkata - ER: 8 (UR: 5, ST: 01, OBC: 1, EWS: 6; CLW: 2 (UR))
। (2) RRB Siliguri - NFR: 1 (UR) । (3) RRB Malda - ER: 01 (UR) । (4) RRB Patna - ECR: 1 (ST) । (5) RRB Guwahati - NFR: 2 (SC: 1, OBC: 1) ।
ক্যাটাগরি নং ৪: অপটোমেট্রিস্ট: অপটোমেট্রির বি.এসসি. কোর্স পাস বা অপথালমিক টেকনিশিয়ানের ডিপ্লোমা কোর্স পাসরা ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে বয়স ও বি-১ দৃষ্টিশক্তি থাকলে আবেদন করতে পারেন
। সংশ্লিষ্ট কাউন্সিল বা লাইসেন্সিং বহুিতে নাম নথিভুক্ত থাকতে হবে । মূল মাইনে: ২৫,৫০০ টাকা । শূন্যপদ: RRB Patna - ECR: 2 (UR: 1, SC: 1)
।
ক্যাটাগরি নং ৫: ফার্মাসিস্ট: ফর্মাসি (অ্যালোপ্যাথিক)-এর ডি ডিগ্রি কোর্স পাস আর সি-২ দৃষ্টিশক্তি থাকলে আবেদন করতে পারেন
। ফার্মাসি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে । বয়স হতে হবে ২০ থেকে ৩২ বছরের মধ্যে । মূল মাইনে: ২৯,২০০ টাকা । শূন্যপদ: (১) RRB Kolkata - ER: 9 (UR: 5, ST: 02, OBC: 1, EWS: 1), CLW: 1 (UR)
। (2) RRB Siliguri - NFR: 2 (UR: 1, OBC: 01) । (3) RRB Malda - ER: 8 (UR: 3, SC: 2, ST-1, OBC-1, EWS-1), SER-1 (UR) । (4) RRB Ranchi - ECR: 4 (UR: 2, SC: 1, OBC-1), SER: 4 (UR-3, OBC-1) । (5) RRB Bhubaneswar - ECoR: 1 (UR) । (6) RRB Guwahati - NFR: 6 (UR: 3, ST-2, EWS-1), RRB Patna - ECR: 6 (SC-3, ST-1, OBC-1, EWS-1) ।
ক্যাটাগরি নং ৬: রেডিওগ্রাফার এক্স-রে টেকনিশিয়ান: ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসেবে উচ্চমাধ্যমিক পাসরা রেডিওগ্রাফি/এক্স-রে টেকনিশিয়ান/রেডিও ডায়াগনসিস টেকনোলজি (২ বছর)-এর ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন
। সমেত শাখার গ্র্যাজুয়েটরা রেডিওগ্রাফি/এক্স-রে টেকনিশিয়ান/রেডিও ডায়াগনসিস টেকনোলজি (২ বছর) ডিপ্লোমা কোর্স পাস হলে অগ্রাধিকার পাবেন । বয়স হতে হবে ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে । দৃষ্টিশক্তি দরকার বি-১ । মূল মাইনে: ২৯,২০০ টাকা । শূন্যপদ: RRB Kolkata - ER: 1 (UR), SER -2 (UR-1, ST-1)
। RRB Patna - ECR: 1 (UR) ।
ক্যাটাগরি নং ৭: ই.সি.জি. টেকনিশিয়ান: সায়েন্স শাখায় উচ্চমাধ্যমিক পাস বা ডিগ্রি কোর্স পাসরা ই.সি.জি. ল্যাবরেটরি টেকনোলজি, কার্ডিওলজি, কার্ডিওলজি টেকনিশিয়ান, কার্ডিওলজি টেকনিশিয়ান টেকনিক্যাল ডিপ্লোমা, ডিগ্রি কোর্স পাস হলে আর সি-১ দৃষ্টিশক্তি থাকলে আবেদন করতে পারেন
। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে । মূল মাইনে: ২৫,৫০০ টাকা । শূন্যপদ: RRB Guwahati- NFR: 1 (UR)
।
ক্যাটাগরি নং ৮: ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-Ⅱ: সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাসরা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস আর বি-1 দৃষ্টিশক্তি থাকলে আবেদন করতে পারেন
। বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে । মূল মাইনে: ২১,৭০০ টাকা । শূন্যপদ: RRB Kolkata - ER: 1 (UR)
। RRB Patna - ECR: 1 (UR) । RRB Guwahati - NFR: 2 (OBC) ।
বয়স ও অন্যান্য শর্তাবলী
ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১-১-২০২৭-এর হিসাবে
। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.-রা ৩ বছর, বিধবা, বিবাহ-বিচ্ছিন্না মহিলারা, প্রতিবন্ধী ও রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন
। এই পদের বিজ্ঞপ্তি নং: Centralised Employment Notice No. CEN 05/2026
।
প্রার্থী বাছাই ও পরীক্ষা পদ্ধতি
প্রার্থী বাছাই হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলাই প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন সি.বি.টি. টেস্ট হবে
। কম্পিউটার বেসড টেস্ট ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এতে বিষয়ভিত্তিক: (১) পেশাগত বন্দোবস্ত- ৭০ নম্বরের ৭০টি প্রশ্ন, (২) জেনারেল অ্যাওয়ারনেস- ১০ নম্বরের ১০টি প্রশ্ন, (৩) জেনারেল সায়েন্স- ১০ নম্বরের ১০টি প্রশ্ন, (৪) জেনারেল আরিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং- ১০ নম্বরের ১০টি প্রশ্ন
। সময় থাকবে ৯০ মিনিট
। নেগেটিভ মার্কিং আছে; প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে
। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা ৪০%, ও.বি.সি.রা ৩০%, তপশিলী প্রার্থীরা ৩০%, তপশিলী উপজাতির প্রার্থীরা ২৫% নম্বর পেলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা হবে
। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি ও ওড়িয়াতে
। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায় । ই-অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন
। তখন পরীক্ষা দেওয়ার সময় ফটো আইডি হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের আই.ডি. কার্ড নিয়ে যেতে হবে
। পরীক্ষা হবে যে রেল রিক্রুটমেন্ট বোর্ড দরখাস্ত করবেন, সেই বোর্ডের শহরের বিভিন্ন স্কুল-কলেজে
।
আবেদন পদ্ধতি ও ফি
দরখাস্ত করবেন অনলাইনে, ১৪ অক্টোবরের মধ্যে
। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান, সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন
। তখন পরীক্ষা ফী বাবদ ৫০০ টাকা (তপশিলী, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন
। সি.বি.টি. পরীক্ষা দিলে ৪০০ টাকা (তপশিলী, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) টাকা ফেরত পাবেন । কেবল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন: কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই ওয়েবসাইটে: www.rrbkolkata.gov.in, মালদহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbmalda.gov.in, শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbsiliguri.gov.in, রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbranchi.gov.in, পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbpatna.gov.in, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbguwahati.gov.in, আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbahmedabad.gov.in, আজমেঢ় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbajmer.gov.in, বেঙ্গালুরু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbbnc.gov.in, ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbbhopal.gov.in, ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbbbs.gov.in, বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbbilaspur.gov.in, চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbdig.gov.in, চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbchennai.gov.in, গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbgkp.gov.in, জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbjammu.nic.in, মুম্বই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbmumbai.gov.in, মজঃফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbmuzaffarpur.gov.in, সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbsecunderabad.gov.in, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbthiruvananthapuram.gov.in, প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটে: www.rrbald.gov.in
। দরখাস্ত এডিট করতে পারবেন ১৭ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
।

.gif)

No comments:
Post a Comment