Breaking

ভর্তির জন্য যোগাযোগ করুন

অ্যাডমিশন এনকোয়ারি

Sunday, September 27, 2026

১১০ এম.টি.এস, টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগ: আবেদন করুন ১২ অক্টোবরের মধ্যে

কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারিং অফিসার, টেকনিশিয়ান, এমটিএস সহ বিভিন্ন পদে ১১০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন।


CPRI recruitment, MTS vacancy, Central Power Research Institute, technician job, central govt jobs

১১০ এম.টি.এস, টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগ

পদের বিবরণ ও নিয়োগকারী সংস্থা

  •  কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অফিসার গ্রেড-১, টেকনিশিয়ান গ্রেড-১, অ্যাসিস্ট্যান্ট গ্রেড-Ⅱ, মাল্টি টাস্কিং স্টাফ গ্রেড-১ পদে ১১০ জন লোক নিচ্ছে.

কোন পদের জন্য কী যোগ্যতা এবং শূন্যপদ

  • ইঞ্জিনিয়ারিং অফিসার গ্রেড-১: ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির ডিগ্রি কোর্স পাসেরা যোগ্য. ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের 'গেট' পরীক্ষায় স্কোর করে থাকতে হবে. বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে. মূল মাইনে: ৪৪,৯০০-১,৪২,৮০০ টাকা. শূন্যপদ: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৭টি (জেনা: ৩, ই.ডব্লিউ.এস. ৪). সিভিল ১টি (জেনা: ১).

  • টেকনিশিয়ান গ্রেড-১: আই.টি.আই. থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারেন. বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে. মূল মাইনে: ১৯,৯০-৬৩,২০০ টাকা. শূন্যপদ: ইলেকট্রিক্যালে ৭টি (জেনা: ৪, ও.বি.সি. ২, ই.ডব্লিউ.এস. ১). মেকানিক্যালে ২টি (জেনা: ১, ও.বি.সি. ১).

  • টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট গ্রেড-১: মাধ্যমিক পাসেরা যোগ্য. আই.টি.আই. থেকে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ২ বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে ভালো হয়. বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে. মূল মাইনে: ১৮,০০০-৫৬,৯০০ টাকা. শূন্যপদ: ৩৭টি (জেনা: ১৯, তংজা: ৬, ও.বি.সি. ৮, ই.ডব্লিউ.এস. ৪).

  • অ্যাসিস্ট্যান্ট গ্রেড-Ⅱ: প্রথম শ্রেণির বি.এ., বি.এসসি., বি.কম., বি.বি.এ., বি.বি.এম., বি.সি.এ. কোর্স পাসরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে বেসিক কম্পিউটারের 'বি' গ্রেড সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য. বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে. মূল মাইনে: ২৫,৫০০-৮১,১০০ টাকা. শূন্যপদ: ২৯টি (জেনা: ১৩, তংজা: ৪, তংউংজা: ২, ও.বি.সি. ৩, ই.ডব্লিউ.এস. ৭).

  • মাল্টিটাস্কিং স্টাফ গ্রেড-১: মাধ্যমিক পাসেরা আবেদন করতে পারেন. বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে. মূল মাইনে: ১৮,০০০-৫৬,৯০০ টাকা. শূন্যপদ: ১৪টি (জেনা: ৭, ও.বি.সি. ৫, ই.ডব্লিউ.এস. ২).

বয়স ও অন্যান্য শর্তাবলী

  • সব ক্ষেত্রে বয়স হতে হবে ১২-১০-২০২৬-এর হিসেবে.

  • তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.-রা ৩ বছর বয়সে ছাড় পাবেন.

  • এই পদের বিজ্ঞপ্তি নং: CPRI/06/2026, Date: 19-09-2026.

  • প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে. সফল হলে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট.

আবেদন পদ্ধতি ও ফি

  • দরখাস্ত করবেন অনলাইনে, ১২ অক্টোবরের মধ্যে.

  • এই ওয়েবসাইটে: https://cpri.res.in.

  • এজন্য বৈধ একটি ই-মেল আইডি থাকতে হবে. এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন.

  • প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে.

  • তারপর পরীক্ষা ফী বাবদ টেকনিশিয়ান গ্রেড-১, অ্যাসিস্ট্যান্ট গ্রেড-Ⅱ ও টেকনিক্যাল অ্যাটেন্ড্যান্ট পদের বেলায় ৭০০ টাকা আর অন্যান্য পদের বেলায় ১,০০০ টাকা অনলাইনে জমা দেবেন.

  • তপশিলী, প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না.

  • টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন. আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে.

No comments:

Post a Comment